Saturday, November 25, 2017

রশিদ খানের বদলে মুজিব জাদরান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন মুজিব। প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৩ রানের বিনিময়ে শিকার করেন ৬ উইকেট। সেমি-ফাইনালে নেপালের বিপক্ষে ও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি করে উইকেট শিকার করে আফগানিস্তানের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মুজিব। পাঁচ ম্যাচে ২০ উইকেট নিয়ে নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এছাড়া কিছুদিন আগে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরেও ছিলেন এই তারকা। এক ম্যাচে ১৯ রানে ৭ উইকেট, এবং অপর ম্যাচে ২২ রানে ৪ উইকেটসহ পাঁচ ম্যাচের সিরিজে নিয়েছিলেন মোট ১৭ উইকেট শিকার করেন মুজিব।


No comments:

Post a Comment