Saturday, November 25, 2017

ক্যারিয়ারে ২১তম সেঞ্চুরি স্মিথের

প্রথম দিন ব্যাট করতে নেমে ৫৯ রানের মাথায় অজিদের তৃতীয় উইকেটের পতন হলে মাঠে নামেন অধিনায়ক স্টিভেন স্মিথ। পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু হ্যান্ডসকম্ব দলীয় ৭৬ রানের মাথায় সাজঘরে ফেরেন। এরপর শন মার্শকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিন শেষ করেন। স্মিথ ৬৪ ও মার্শ ৪৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
আজ নতুন বলে ইংল্যান্ডের বোলাররা চাপ তৈরি করেন। স্মিথকে ক্রিজে রেখে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৭৫ রানের মাথায় ব্যক্তিগত ৫১ রানে শন মার্শ ফিরে যান। ২০২ রানে অভিষিক্ত টিম পেইন (১৩) ও ২০৯ রানের মাথায় মিশেল স্টার্ক (৬) ফিরে যান। তবে অপর প্রান্তে স্মিথ ছিলেন অবিচল। এরপর প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান।


No comments:

Post a Comment