Wednesday, November 22, 2017

নিজের রেকর্ড ভাঙলেন রোনালদো

গত রাতে অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে প্রথমার্ধে বিরতির পর গোল করতে মরিয়া হয়ে উঠেন পর্তুগীজ সুপার স্টার। ৪৯ মিনিটে মার্সেলোর চমৎকার ক্রসে লাফিয়ে পড়ে লক্ষ্যভেদী হেড করেন রোনালদো। ৫ মিনিট পর ফের গোল করেন ফিফার বর্ষসেরা এ খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে রোনালদোর গোল দাঁড়ালো ৫ ম্যাচে ৮। আর এই বছরে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৮ গোল।
২০১৫ সালে ৩২ বছর বয়সী রোনালদো ১৬ গোল করেছিলেন। ২০১৭ সালেও এখন পর্যন্ত ১৬ গোল করেছেন। তাই এবার নিজেকেই নিজে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া করলেন না।গ্রুপপর্বে রিয়ালের বাকি রয়েছে আর একটি ম্যাচ। ৬ ডিসেম্বর খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। এই ম্যাচেও গোল পেলে তার রেকর্ডটা আরো মজবুত হবে। নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রিয়াল তারকা রোনালদোর।


No comments:

Post a Comment