উপকরণ:
মাংস গরু/খাসি/মুরগী : ১ কেজি
বাঁধাকপি মোটা কুচি হালকা ভাপানো : ২/৩ কাপ
টক দই : ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা : ৩/৪ টেবিল চামচ
আস্ত কাঁচা মরিচ : ৫/৬ টি
শুকনা মরিচ গুড়া : ২ চা চামচ
আদা বাটা : দেড় টেবিল চামচ
রসুন বাটা : ১ টেবিল চামচ
এলাচ : ৩/৪ টুকরা
দারচিনি : ২/৩ টুকরা
জিরা গুড়া : ১ চা চামচ
গরম মসলার গুড়া : দেড় চা চামচ
তেজ পাতা : ২ টি
হলুদ গুড়া : দেড় চা চামচ
লবন : স্বাদ মত এবং
তেল : পরিমাণ মত।
প্রণালী:
প্রথমে মাংস পছন্দ মত সাইজে কেটে পানি ঝারিয়ে নিন। তারপর মাংসের সাথে সব
গুড়া মসলা, টক দই ও পেঁয়াজ দিয়ে মেখে ২০ মিনিট মেরিনেটের জন্য রেখে দিন।
২০ মিনিট পরে কড়াইয়ে তেল দিয়ে দারচিনি, তেজপাতা ও এলাচ দিয়ে হালকা ভেঁজে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে রান্না করুন।
মাখা মাখা হয়ে আসলে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। সিদ্ধ না হওয়া পর্যন্ত মাঝে মধ্যে একটু করে গরম পানি দিয়ে রান্না করুন।
মাংস হালকা সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসলে বাঁধা কপি দিয়ে নেড়ে ঢেকে অল্প
আচে রান্না করুন। বাঁধাকপি ও মাংস সিদ্ধ হলে কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষন
রান্না করুন। ঝোল মাখা মাখা হয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন ।
ব্যাস সহজেই তৈরি হয়ে গেলো বাঁধাকপি দিয়ে সুস্বাদু মাংস রান্না।

No comments:
Post a Comment