রঙিন ডেস্ক : ফের আলোচনায় এলেন জনপ্রিয় মডেল ও বলিউড
অভিনেত্রী নার্গিস ফাখরি। না কোনো সিনেমা বা প্রেম ঘটিত কারণে নয়। নিজের
ইনস্টাগ্রামে পুরনো কিছু ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন তিনি। তবে এসব ছবির
মধ্যে তার লাল বিকিনি পড়া ছবিটি নেটিজেনদের কাছে বেশি আকর্ষিত লেগেছে।
শিগগিরই রাজকুমার রাওয়ের বিপরীতে ‘ফাইভ
ওয়েডিংস’ নামের একটি সিনেমায় দেখা যাবে ফাখরিকে। আপাতত তাই ফুরফুরে মুডে
আছেন এ আবেদনময়ী অভিনেত্রী। আর বাড়িতে বসে পুরনো ছবি আপলোড করে উইকেন্ড
কাটাচ্ছেন ফাখরি।
তবে এটাই প্রথম নয়, এর আগেও এরকম বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ফাকরির
হাতে এখন তেমন বিশেষ কোনো কাজ নেই। সিনেমাও রিলিজ হতে দেরি। এই ফাঁকে
একান্ত অবসরের মুহূর্ত নিজের মতো করেই কাটাচ্ছেন এই গুণী অভিনেত্রী।
থ্রোব্যাক হ্যাশট্যাগ লিখে পোস্ট করা ছবিটি চাইলে আপনিও দেখে নিতে পারেন।
আমেরিকান মডেল ও অভিনেত্রী নার্গিস। যুক্তরাষ্ট্রের নেক্স টপ মডেল হওয়ার
মধ্য দিয়ে মিডিয়ায় প্রবেশ। ২০১১ সালের বলিউড চলচ্চিত্র ‘রকস্টারে’ অসাধারণ
অভিনয়ের মাধ্যমে সবার নজর কাড়েন তিনি। এরপর দীর্ঘদিন তাকে পর্দায় দেখা
যায়নি। সর্বশেষ ২০১৬ সালে বড়পর্দায় দেখা গিয়েছিল। তাও আবার ‘ব্যাঞ্জো’ নামে
একটি ফ্লপ সিনেমায়।




No comments:
Post a Comment