rongginnbd
Sunday, November 26, 2017
অধিনায়ক হিসেবে কোহলির সেঞ্চুরির রেকর্ড
রঙিন ডেস্ক : অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৬টি সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতায় প্রথম টেস্টে সেঞ্চুরি পর নাগপুরে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করলেন ভারতীয় অধিনায়ক।এ বছর তিন সংস্করণ মিলিয়ে এটি তার দশম সেঞ্চুরি (টেস্টে ৪টি, ওয়ানডেতে ৬টি)।
কোহলি ছাড়িয়ে গেছেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথকে। ২০০৫ ও ২০০৬ সালে পন্টিং ও ২০০৬ সালে স্মিথ অধিনায়ক হিসেবে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
নাগপুর টেস্টের রবিবার তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এটি তার ১৯তম টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫১তম সেঞ্চুরি।
ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে এটি ১২তম টেস্ট সেঞ্চুরি। ভারতকে নেতৃত্ব দিয়ে ১১ সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment