rongginnbd
Friday, November 24, 2017
প্রথম দিন শেষে ইংল্যান্ডের ৪ উইকেটে ১৯৬
রঙিন ডেস্ক :
অ্যাশেজের সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই বাগড়া দিয়েছে বৃষ্টি। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের সংগ্রহ হয়েছে ৮০.৩ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান।
এর আগে ব্রিজবেনে বাংলাদেশ সময় ভোর ছয়টায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট।
তবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ২ রান করে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। তার উইকেটটি নেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। এরপর দুর্দান্ত এক জুটি গড়েন আরেক ওপেনার মার্ক স্টোনম্যান ও জেমস ভিন্স। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন স্টোনম্যান ও ভিন্স।
এই সুযোগে জুটিতে ১২৫ রান যোগ করে ফেলেন স্টোনম্যান ও ভিন্স। হাফ-সেঞ্চুরির স্বাদ নেন স্টোনম্যান। হাফ-সেঞ্চুরি পেয়েছেন ভিন্সও। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংসটা বড় করতে পারেননি স্টোনম্যান। ৩টি চারে ১৫৯ বলে ৫৩ রান করেন তিনি।
তবে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন ভিন্স। কিন্তু নাথান লিয়নের দুর্দান্ত থ্রোতে রান আউট হন তিনি। ১২টি চারে ১৭০ বলে ৮৩ রান করেন ভিন্স। আগের ১১ ইনিংসে টেস্টে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিলো ৪২।
দলীয় ১৪৫ রানে ভিন্সের বিদায়ের পর উইকেটে যান ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বলে লেগ বিফোর ফাঁদে পড়েন রুট। অবশ্য রিভিউ নিয়ে রুটের আউট নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
রুট আউট হওয়ার পর আবারো জুটি গড়ে তোলার চেষ্টা করেন ডেভিড মালান ও মঈন আলী। ভালোই এগোচ্ছিলেন তারা। কিন্তু ৮১তম ওভারে থেমে যান দু’জনই। কারণ বৃষ্টি। এরপর বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে দিনের খেলা সেখানেই শেষ করে দেন আম্পায়াররা। মালান ২৮ ও মঈন ১৩ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার কামিন্স ২টি ও স্টার্ক ১টি উইকেট নেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment