Thursday, November 30, 2017

কেরালা উৎসবে যাচ্ছে ফারুকীর ‘ডুব’

‘ডুব’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। আরো আছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র। ছবিটি প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান। ‘ডুব’ ইতিমধ্যে চীন, রাশিয়া, মিশর’সহ বেশ কিছু দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। সমালোচকদের প্রশংসার পাশাপাশি জিতে নিয়েছে কিছু পুরস্কারও। আর এ ছবিটি দেশে-বিদেশে মুক্তি পায় গত ২৭ অক্টোবর।


No comments:

Post a Comment