rongginnbd
Thursday, November 30, 2017
সালমানের নায়িকা হচ্ছেন মানুষী ?
রঙিন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানের নায়িকা হিসেবে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের। সালমানের ফিল্ম প্রোডাকশনের পক্ষ থেকেই নাকি বলিউডে অভিষেক করানো হবে মানুষীকে। তবে সে সিনেমায় মানুষীকে সালমানের নায়িকা হিসেবে নেয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি বলিউডলাইফ.কম এক খবরে জানিয়েছে, ছবিতে মানুষীর বিপরীতে সালমানকে দেখা যাবে, নাকি অন্য কোনো অভিনেতাকে নেয়া হচ্ছে- সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে জারিন খান, ডেইজি শাহ, আথিয়া শেঠি, সুরজ পাঞ্চলি- এমন একাধিক নতুন মুখের বলিউড পর্দায় অভিষেক সালমানের হাত ধরে। মানুষীর ক্ষেত্রেও কি সেটাই হতে যাচ্ছে?
উল্লেখ্য, মিস ওয়ার্ল্ডের মুকুট পরে মাত্রই ভারতে ফিরেছেন দেশটির হরিয়ানা রাজ্যের মেয়ে মানুষী চিল্লার। এরপর তিনি জানিয়েছেন, এখনও চিকিৎসা পেশায়ই বেশি আগ্রহ তার। তবে সুযোগ পেলে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে অভিনয়ের আগ্রহ আছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment