rongginnbd
Thursday, November 30, 2017
ব্যস্ত সময় পার করছেন কাজল
রঙিন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। একের পর এক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে যাচ্ছেন এ নায়িকা। অভিনয় গুণ ও গ্লামার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।
চলতি বছরেই ‘কয়েদী ১৫০’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘বিবেগম’, ‘মার্শাল’-এর মতো চারটি ব্যবসাসফল সিনেমা মুক্তি পেয়েছে তার।
বর্তমানে ‘এমএলএ’ ও ‘প্যারিস প্যারিস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কাজল। এর মধ্যেই আবার অ্যাকশন-থ্রিলার ঘরানার একটি গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে তেলেগু ভাষায় সিনেমা ‘ও’। আর সেই সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন কাজল আগারওয়াল। সিনেমাটি পরিচালনা করছেন প্রশান্ত ভার্মা।
সিনেমাটিতে কাজলের বিপরীতে থাকবেন শরওয়ানন্দ। এছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন অভিনেত্রী নিথিয়া মেনন, মুরালি শর্মা, শ্রীনিবাস প্রমুখ।
আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment