rongginnbd
Thursday, November 30, 2017
বাপ্পির ‘জানেমান’ পিয়া
রঙিন ডেস্ক :
ঢালিউডে কয়েক বছর ধরে দাপটের সঙ্গেই কাজ করে যাচ্ছেন এ সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। এবার নতুন ছবির কাজ হাতে নিয়েছেন এ নায়ক। তার নতুন ছবি ‘জানেমান’-এ নায়িকা হচ্ছেন পিয়া বিপাশা।
সম্প্রতি বাপ্পি জানান, নিরঞ্জন বিশ্বাসের পরিচালনায় রোমান্টিক এ ছবিতে প্রথমবার তার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন পিয়া বিপাশা।
এ বিষয়ে বাপ্পি বলেন, নতুন ছবিতে দর্শকরা আমাকে নতুন ভাবে আবিষ্কার করতে পারবে। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু করার। অন্যদিকে পিয়া বিপাশা মিডিয়ায় পরিচিত মুখ। সে চমৎকার অভিনয় করে। সবকিছু মিলিয়ে ছবিতে নতুন কিছু আশা করাই যায়!
এদিকে নায়ক বাপ্পি অভিনীত সর্বশেষ মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম। সামনে ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ ছবিতে অধরা খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
আসছে নতুন বছরে বাপ্পির পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন বছর নিয়ে এখনই বলা মুশকিল। তবে নতুন বছরে দেখা যাক ফিল্ম পলিটিক্স কোথায় গিয়ে দাঁড়ায়। আমিও ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছি। এসব নিয়ে আর বেশি কিছু বলতে চাই না।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment