রঙিন ডেস্ক : একজন ১৯৯৪ সালে সৌন্দর্য ও বুদ্ধি দিয়ে
ব্রহ্মাণ্ড জয় করেছিলেন। আর অন্যজন সতেরো বছর পর বিশ্বসুন্দরীর মুকুট মাথায়
তুলে দেশকে গর্বিত করেছেন। আর দুই তারকা যখন মুখোমুখি তখন মুহূর্টাই
অন্যরকম হয়ে গেলো। আকাশপথে হঠাৎই দেখা হয়ে গেল সুস্মিতা সেন এবং মানুষী
চিল্লারের। তারপর কী হল? কী কথোপকথন হল তাদের মধ্যে?
দেশে ফেরার পর থেকেই মানুষীকে নিয়ে
উন্মাদনা তুঙ্গে। সংবর্ধনা জানানো নিয়ে দুই রাজ্যের মন্ত্রীদের মধ্যে বচসাও
হয়েছে। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে ভারত অধিনায়ক বিরাট কোহলির হাত
থেকে বিশেষ সম্মান গ্রহণ করেছেন মিস ওয়ার্ল্ড। এবার তার সঙ্গে দেখা হয়ে গেল
বাঙালি সুন্দরী সুস্মিতা সেনের। একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়
ছড়িয়ে পড়েছে। যেখানেই দুই তারকা সুন্দরীকে গল্প করতে দেখা যাচ্ছে। অভিজ্ঞ
সুস্মিতা কী পরামর্শ দিলেন মানুষীকে? কৌতূহল সকলেরই। মানুষীর সঙ্গে দেখা
হতেই সুস্মিতা জানিয়ে দিলেন, দেশবাসী তার জন্য গর্বিত। তারপর বললেন, ‘সবসময়
সবক্ষেত্রে নিজের সেরাটা দাও। আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। অনেক অনেক
শুভেচ্ছা রইল।’

No comments:
Post a Comment