rongginnbd
Wednesday, November 22, 2017
আবারো হাবিব-ন্যান্সির গান (ভিডিও)
রঙিন ডেস্ক :
হাবিব ওয়াহিদ ও ন্যানসির জুটিবদ্ধ হওয়া সব গানই দারুণ জনপ্রিয়। ভক্তরা বরাবরই তাদের একসঙ্গে পাওয়ার অপেক্ষায় থাকেন। সর্বশেষ ‘গোলাপের দিন’-এ শোনা যায় দুই শিল্পীকে। এবার আসছে নতুন দুটি গান। জানা যায়, সোমবার হাবিবের ধানমন্ডির স্টুডিওতে গান দুটির রেকর্ড সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে ন্যানসি বলেন, “হাবিব ভাইয়ের সঙ্গে দীর্ঘ বিরতির পর করেছিলাম ‘গোলাপের দিন’। শ্রোতারা গানটিকে ভালোবেসে হৃদয়ে নিয়েছেন। সেই কৃতজ্ঞতায় আরো দুটি গান নিয়ে হাজির হচ্ছি। চমৎকার কথায় হাবিব ভাইয়ের মিষ্টি সুর-সংগীতের ছোঁয়া তো থাকছেই। আশা করছি এই দুটি গানও পছন্দ করবেন শ্রোতারা।’
গানগুলোর কথা লিখেছেন জনপ্রিয় গীতিকবি গুঞ্জন রহমান ও সুহৃদ সুফিয়ান। বরাবরের মতোই সুর-সংগীতে আছেন হাবিব। শিরোনাম ঠিক না হওয়া গান দুটি শিগগিরই বাজারে আসবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment