rongginnbd
Thursday, November 23, 2017
কোর্ট ম্যারেজ সারলেন জহির-সাগরিকা
রঙিন ডেস্ক :
বিয়েটা সেরেই ফেললেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার জহির খান। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে। আজ বৃহস্পতিবার সকালে কোর্ট ম্যারেজ সম্পন্ন হয় তাদের।
বিষয়টি জানিয়েছেন, জহির খানের প্রোস্পোর্ট ফিটনেস স্টুডিওর হেড অব বিজনেস ও ব্র্যান্ড মার্কেটিংয়ের অঞ্জন শর্মা।
জহির ও সাগরিকার বিয়ে পরবর্তী অনুষ্ঠান সম্পন্ন হবে আগামী ২৭ নভেম্বর। মুম্বাইয়ের তাজমহল প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এর আগে গত ২৪ মে সাগরিকার সঙ্গে বাগদানপর্ব শেষ করেন জহির খান। ওই সময় ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও হ্যাজে কেস বাগদান পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ওয়েডিং কার্ডের ছবি পোস্ট করেন সাগরিকার বান্ধবী এবং চাক দে ইন্ডিয়ার সহ অভিনেত্রী ভিদায় মালভাদে। এছাড়া সাগরিকার বিয়ের অলঙ্কার নিয়েও আভাস দেন তিনি।
উল্লেখ্য, ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে দীর্ঘ ১৪ বছর ক্রিকেট খেলেছেন জহির খান। টিম ইন্ডিয়া শিবিরের অনেক জয়ের সাক্ষী তিনি। অন্যদিকে শাহরুখ খানের ‘চ্যাক দে ইন্ডিয়া’ ছবির অন্যতম অভিনেত্রী সাগরিকা বলিউডের সাতটি সিনেমায় অভিনয় করেছেন। সাগরিকার বান্ধবী ইনস্টাগ্রামে বিয়ের কথা জানালেও এ নিয়ে অফিসিয়ালি ঘোষণা আসবে বলে জানিয়েছেন জহির খান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment