rongginnbd
Saturday, December 2, 2017
টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা
রঙিন ডেস্ক :
বিপিএলের সেরা চারে টিকে থাকতে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানেসর বিপক্ষে মাঠে নেমেছে মাশরাফি বিন মোর্তজার রংপুর রাইডার্স। শুরুতেই টস জিতে ফিল্ডিং নিয়েছেন কুমিল্লার অধিনায়ক তামিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হারিয় ৩২ রান সংগ্রহ করেছে রংপুর।
ক্রিজে আছেন ব্রেন্ডন ম্যককালাম (৬) ও রবি বোপারা (১) ।
ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টায়। চট্টগ্রাম পর্ব শেষে ২দিন বিরতী দিয়ে আজ আবারো ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে বিপিএল। স্টেডিয়াম থেকে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন ও গাজি টেলিভিশন।
ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামদের নিয়ে বিপিএলের শক্তিশালী দল মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৯ ম্যাচের ৫টিতেই জিতেছে তারা। ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। আজ জিতলেই ১২ পয়েন্ট নিয়ে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে শেষ চার।
দিনের পরের ম্যাচে রাজশাহী হারলে তাদের শেষ রংপুর রাইডার্সের আর কোনো বাধাই থাকবে না। তবে রাজশাহী জিতলে তাদের সামনে সুযোগ থাকবে খুলনা ও ঢাকার বিপক্ষে শেষ দুই ম্যাচে।
আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ ম্যাচের ৭ জয়ে এরই মধ্যে নিশ্চিত করেছে শেষ চার। এখন তাদের সামনে শুধু শীর্ষস্থান ধরে রাখার লড়াই। অধিনায়ক তামিমের দলে বড় কোনো তারকা না থাকলেও মাঠে তারা ভারসাম্যপূর্ণ দল।
টস জেতার পর তামিমের ভাষ্য, ভাগ্যক্রমে আমরা টস জিতেছি এবং প্রথমেই বোলিং নিয়েছি। তিনি বলেন, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্য উইকেট আজ ভালো। বোলাররা এ টুর্নামেন্টে ভালো পারফর্মড করবে। ব্রাভো আজ হঠাৎ করেই একাদশ থেকে ছিটকে গেছেন।
উইকেটের ব্যাপারে একই কথা জানিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, আমরা শেষ ওভার পর্যন্ত খেলে যেতে চাই। এই উইকেটে ১৬০ রানের একটি ভাল স্কোর থাকতে পারে।
কুমিল্লায় একটি পরিবর্তন এসেছে। ডোয়াইন ব্রাভোর জায়গায় দলের চমক হিসেবে নেয়া হয়েছে ১৬ বছরের আফগান অফ স্পিনার মুজিবুর রহমানকে।
রংপুর এসেছে তিনটি পরিবর্তন। একাদশে রাখা হয়েছে চামারা কেপুগেদারা ইসুরু উদায়ন এবং সোহাগ গাজী। দল ছেড়ে গেছেন সামিউল্লাহ শেনওয়ারি, রুবেল হোসেন ও লাসিথ মালিঙ্গা।
রংপুর রাইডার্স একাদশ:
ক্রিস গেইল, জিয়াউর রহমান, ব্রেন্ডন ম্যককালাম, মোহাম্মদ মিথুন (উইকেট রক্ষক), রবি বোপারা, চামারা কাপুগেদারা, মাশরাফি মোর্তজা (অধিনায়ক), নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, সোহাগ গাজী ও ইসুরু উদানা।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ :
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেট রক্ষক), ইমরুল কায়েস, জস বাটলার, মারলন স্যামুয়েলস, সোয়েব মালিক, হাসান আলী, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুজিবুর রহমান ও আল-আমিন হোসেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment