rongginnbd
Saturday, December 2, 2017
বিপিএলে আজ গ্যালারির চমক সানিয়া মির্জা!
রঙিন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। এবার তার খেলা দেখতে ঢাকায় এলেন স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি মাতাবেন সানিয়া!
জানা গেছে, শুক্রবার স্ত্রীর আগমন উপলক্ষে অনুশীলনও করেননি মালিক। গ্যালারিতে কুমিল্লার চমক সানিয়া মির্জা হলেও মাঠের চমক থাকছে আফগান স্পিনার মুজিব জাদরান।
আজ রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন একাদশে রাখতে পারেন আফগানিস্তানের এই ১৬ বছর বয়সী স্পিনারকে।
রংপুরের বিপক্ষে আগের ম্যাচে মেহেদী হাসানকে হঠাৎ করেই একাদশে সুযোগ দিয়ে চমক দেখিয়েছিলেন সালাউদ্দিন। এবারো এমন কিছু করতে যাচ্ছেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment