Friday, December 22, 2017

আইটেম গান করবেন বানী

রঙিন ডেস্ক : এরই মধ্যে ‘বেফিকরে’ ছবির মধ্যে দিয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাণী কাপুর। অভিনয়ের পাশাপাশি তার আবেদনময়ী উপস্থাপনাও নজর কেড়েছে। এদিকে সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে একটি ছবিতে কাজ করছেন এ নায়িকা। তবে ছবির নাম এখনো ঠিক হয়নি। এ ছবিটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম দিক হিসেবেও মানছেন বাণী। নতুন খবর হলো এ ছবির একটি আইটেম গানেও পারফর্ম করতে দেখা যাবে তাকে।
এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। বাণী খোদ বিষয়টি সবাইকে জানিয়েছে। এ নিয়ে বেশ উত্তেজিতও তিনি। কারণ এই প্রথম কোনো আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন এ নায়িকা। বাণী বলেন, আপনাদের একটা সুখবর দিতে চাই। সেটা হচ্ছে হৃতিকের সঙ্গে একটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করছি সেটা সবারই জানা। কিন্তু মজার বিষয় হলো এ ছবির একটি আইটেম গান করছি আমি। এটা আমার জন্য বেশ আনন্দের একটি খবর। অনেক ভালো একটি অভিজ্ঞতা হবে আশা করি। কারণ, এবারই প্রথম আমি আইটেম গানে নাচতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।


No comments:

Post a Comment