Friday, December 29, 2017

গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

রঙিন ডেস্ক : এ বছর ফিফার বর্ষসেরার পুরস্কার ও ব্যালন ডি’অর পুরস্কার উভয়ই পকেটস্থ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ে ছুঁয়ে ফেলেছেন মেসিকে। এবার ২০১৭ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডেও আধিপত্য দেখালেন রিয়াল মাদ্রিদ তারকা। শুধু রোনালদোই নয়, দল রিয়ালও আধিপত্য দেখিয়েছে এ অ্যাওয়ার্ডে। এতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রোনালদো, জিনেদিন জিদান হয়েছেন বর্ষসেরা কোচ, আর বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ।

No comments:

Post a Comment