rongginnbd
Saturday, December 2, 2017
ব্যস্ততায় কাটবে সুবর্ণার আজকের দিন
রঙিন ডেস্ক :
আজ শনিবার (২ ডিসেম্বর) জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন । ১৯৫৯ সালের এ দিনে জন্মগ্রহণ করেন তিনি। আজকরে এই আনন্দময় দিনটি কাটবে পেশাগত ব্যস্ততায়।
এ নায়িকা সারাদিন নানান আয়োজনের সাথে যুক্ত থাকবেন। সকালে রেডিও স্বাধীনের একটি ওয়ার্কশপে অংশ নেবেন। রেডিও ভূমিতে কিছুটা সময় থাকবেন ধারাভাষ্যকার হিসেবে। এরপর বিকাল তিনটা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রথম চলচ্চিত্র দেখা শুরু করবেন।
আর সন্ধ্যার পর ঘরোয়াভাবে জন্মদিন উদ্যাপন করবেন সুবর্ণা। সাথে থাকবেন স্বামী বদরুল আনাম সৌদ’সহ অভিনয় জগত ও কাছের অনেকে।
এদিকে চলতি মাসের শেষ দুই সপ্তাহে মুক্তি পাবে সুবর্ণা অভিনীত দুই সিনেমা। ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’ আর পরের সপ্তাহে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’। দুটি ছবিই সরকারি অনুদানে নির্মিত। এছাড়া ধারাবাহিক ও খন্ড নাটকে নিয়মিত দেখা যায় সুবর্ণাকে।
সুবর্ণা মুস্তাফা প্রখ্যাত অভিনেতা প্রয়াত গোলাম মুস্তাফার মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ডিগ্রী লাভ করেন।
আশির দশকে সুবর্ণা ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী। বিশেষ করে আফজাল হোসেন ও হুমায়ূন ফরীদির সাথে তার জুটি ব্যাপক সমাদর লাভ করে। পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন।
১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’র মাধ্যমে সুবর্ণা চলচ্চিত্র জগতে আসেন। তবে তিনি নিয়মিত গড়পড়তা চলচ্চিত্রে অভিনয় করেননি। পালাবি কোথায়, নতুন বউ, কমান্ডার, নয়নের আলো’র মতো কিছু জনপ্রিয় সিনেমায় দেখা যায় তাকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment