rongginnbd
Wednesday, December 13, 2017
ছোট চিংড়ি শুটকি দিয়ে মুলা
রঙিন ডেস্ক :
শীতের সবজি মুলা। অন্যান্য সব সবজি পছন্দ হলেও অনেকেরই এই সবজিটা অপছন্দের। বিশেষ করে সবজিটার একটা আলাদা গন্ধ থাকায় এটা পছন্দ করেন না। তবে এই সবজিটা স্বাদে কিন্তু খারাপ নয়। আজ মুলা দিয়েই দারুণ স্বাদের একটি তরকারি রান্না করতে পারেন। এর স্বাদ আরো বাড়িয়ে দেবে ছোট ছোট চিংড়ির শুটকি। তাহলে চলুন দেখে নেয়া যাক-
উপকরণ:
মুলা – ১/২ কেজি
কুঁচো চিংড়ি শুটকি -১ কাপ (ছোট চিংড়ি)
পেঁয়াজ বাটা -২ টেবিল চামচ
রসুন বাটা -২ চা চামচ
লাল মরিচ গুড়া -২ চা চামচ
হলুদ গুড়া -১/২ চা চামচ ( মুলা ভাপানোর জন্ন্য)
ধনে গুড়া – ১ চা চামচ
তেল – ২ টেবিল চামচ
কাঁচা মরিচ – ৫/৬ টি
ধনে পাতা কুচি -৫/৬ টি
লবন – পরিমান মতো
প্রণালী:
মুলা লম্বা লম্বা করে কেটে নিন ফুটন্ত গরম পানিতে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে পানি ঝড়িয়ে রাখুন। চিংড়ি শুটকি ৫/৬ মিনিট টেলে ধুয়ে নিন।
রান্নার পাত্রে তেল গরম করে হলুদ বাদে সব মসলা,পরিমান মতো লবন সহ কষিয়ে নিন। মসলা কষে তেল উপরে চলে এলে ২ কাপ পানি সহ শুটকি দিয়ে দিন, ৫ মিনিট শুটকি রান্না করে সেদ্ধ মুলা, আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন।
রান্না করুন পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত, ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলুন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment