Monday, December 11, 2017

‘অন্তর জ্বালা’র ‘আমরা রোদে পুড়ি’

এর আগে প্রকাশ হয়েছিল সিনেমাটির টাইটেল গান। ওই গানটির মতো ‘আমরা রোদে পুড়ি’ও তামিল সিনেমা ‘ভেইল’-এর গানের নকল। কথা, সুর ও চিত্রায়ন প্রায় একই ধরনের। তবে অনেক দর্শকই গানটির প্রশংসা করেছেন। বিশেষ করে শৈশবের দুরন্তপনার চিত্রায়ন তাদের আবেগী করেছে।‘আমরা রোদে পুড়ি’ লিখেছেন সুদীপ কুমার দীপ। আলী আকরাম শুভর সংগীতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল।
১৫ ডিসেম্বর মুক্তি প্রতিক্ষীত ‘অন্তর জ্বালা’র প্রধান দুই চরিত্রে আছেন জায়েদ খান ও পরী মনি। সিনেমাটি পরিবেশনায় রয়েছে নায়ক মান্নার প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র। নির্মাতা জানান, ‘অন্তর জ্বালা’ ১৭৫টি হলে মুক্তি পাবে।

No comments:

Post a Comment