Sunday, December 3, 2017

রণবীর-দীপিকার কোয়ালিটি টাইম

রঙিন ডেস্ক : ‘পদ্মাবতী’নিয়ে বেশ বিপাকে আছেন দীপিকা পাডুকোন। বেশিরভাগ সময় এখন আতংকের মধ্যে কাটছে তার। কেনো হিন্দুত্ববাদি কর্ণি সেনাদল তাকে হত্যার হুমকি দিয়েছে। তার ওপর একের পর এক সমালোচনার মুখে পড়েছে তার এই ছবি। কখনো হাসিমুখে সামলেছেন, কখনো বা ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে একটা ব্রেক খুব দরকার ছিল তার।
অবশেষে এল সেই কাঙ্খিত ব্রেক। গত শুক্রবার রাতে রণবীর সিংহের সঙ্গে পরিচালক জোয়া আখতারের মুম্বইয়ের বাড়িতে তারা কোয়ালিটি টাইম কাটিয়েছেন বলে খবর।
বলিউড সূত্রে খবর, জোওয়া আখতারের পরের ছবি ‘গুল্লি বয়’ আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে রণবীরকে। সেই ছবি নিয়ে আলোচনা করতেই পরিচালকের বাড়িতে গিয়েছিলেন নায়ক। সঙ্গে ছিলেন দীপিকাও।তিনি বেরিয়ে যাওয়ার সময় গাড়ি পর্যন্ত এগিয়ে দেন রণবীর। ‘গুড বাই কিস’ দিতেও ভোলেননি তিনি। এই জুটির ঘনিষ্ঠ মুহূর্তের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


No comments:

Post a Comment