Sunday, December 3, 2017

দুই ‘দঙ্গল’ কন্যার নাচ

দঙ্গল’-এর সময় থেকেই বেশ ভাল বন্ধুত্ব রিল লাইফের দুই বোনের মধ্যে। মাঝে মধ্যেই একসঙ্গে হ্যাংআউট করতে দেখা যায় দুজনকে। ফতিমা-সানায়া দুজনেরই প্যাশন নাচ। বহুদিন বাদে হাজির হয়েছিলেন নিজেদের পুরনো নাচের স্কুলে। শামিল হয়েছিলেন একটি ওয়ার্কশপে। সেখানেই নিজেদের সিজলিং মুভ সকলের সামনে তুলে ধরেন। লাস্যের এই দ্বন্দ্বে শেষটা জিতলেন সানায়াই। তবে ফতিমাও বেশ ভাল টক্কর দিয়েছেন অনস্ক্রিন বোনকে।
এদিকে সানায়া নিজের কাজগুলি বেশ ‘সিক্রেট’ভাবেই চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি। এবার তাকে দেখা যাবে আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করতে। ‘বাধাই হো’ সিনেমাতে আয়ুষ্মানের বিপরীতে রয়েছেন সানায়া। কাজের মাঝে অবশ্য নিজেদের মতো সময় কাটাতে ভোলেন না দুই কন্যা। আর তাদের স্ট্রেস কাটানোর সেরা মাধ্যম অবশ্যই নাচ।




No comments:

Post a Comment