রঙিন ডেস্ক : পাকিস্তানের একঝাঁক তারকার সঙ্গে পার্টি
করলেন শ্রীদেবী। দুবাইতে ‘মশালা অ্যাওয়ার্ডসে’ হাজির হয়ে মাহিরা খান, মাওরা
হক্কেন এবং সবা কামার-এর সঙ্গে পার্টি করতে দেখা যায় বলিউড ডিভা
শ্রীদেবীকে। দুবাইয়ের অনুষ্ঠানে শ্রীদেবীদের সঙ্গে হাজির ছিলেন ডিজাইনার
মনিশ মালহোত্রাও।
পার্টি শেষ হতেই বলিউড সুন্দরী শ্রীদেবীর
সঙ্গে ফটোসেশন শুরু করেন পাকিস্তানের ৩ অভিনেত্রী। সেখানে প্রত্যেককেই
হাসিমুখে পোজ দিতে দেখা যায়। আইস ব্লু গাউনে শ্রীদেবীকে যেমন অসাধারণ
লাগছিল, তেমনি তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন পিঙ্ক রঙা গাউনের মাহিরা খান।
মাওরা হক্কেন এবং সাবা কামারকেও বেশ লাগছিল।
অন্যদিকে ‘রইস’-এ শাহরুখ খানের বিপরীতে
অভিনয় করলেও, শেষ পর্যন্ত ওই সিনেমার প্রচার পর্যন্ত থাকতে পারেননি মাহিরা।
উরি হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইকের পর পরই ভারত ছাড়তে হয় ওই
পাকিস্তানি অভিনেত্রীকে।





No comments:
Post a Comment