rongginnbd
Friday, December 15, 2017
মারা গেছেন চট্টগ্রামের প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী
রঙিন ডেস্ক :
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই। শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালিন তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
তার মরদেহ নেয়া হয়েছে চশমাহিলে বাসায়। মেয়রের এপি এস ওসমান জানান, শুক্রবার বাদ আসর লালদীঘির ময়দানে জানাজা শেষ তাকে চশমাহিলের কবরস্থানে দাফন করা হবে। এরআগে দীর্ঘদিন চিকিৎসা শেষ সুস্থ হয়ে চট্টগ্রাম ফেরার দুই দিনের মাথায় তিনি আবার অসুস্থবোধ করলে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আবার চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে অবস্থিত বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১১ নভেম্বর রাত ১১টার দিকে নিজ বাসায় মৃদু হার্ট অ্যাটাক এবং কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ার পর এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরদিন দুপুরে মহিউদ্দিনকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের অ্যাপোলো গ্লিনিগ্যালস হসপিটালে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়। ১১ দিন চিকিৎসা শেষে ২৬ নভেম্বর রাতে মহিউদ্দিনকে নিয়ে দেশে আসেন স্বজনরা। এরপর তাকে আবারো স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে চট্টগ্রামে ফেরেন স্বজনরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার বাবা আবারো অসুস্থ হয়ে পড়ার বিষয়টি জানিয়েছেন। তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment