rongginnbd
Tuesday, December 5, 2017
পেছানো হলো ‘ভালো থেকো’র মুক্তি’
রঙিন ডেস্ক :
২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো ‘ভালো থেকো’ সিনেমাটি। কিন্তু শেষ পর্যন্ত ওই তারিখে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে। এটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। ও অভিনয় করেছেন আরেফিন শুভ ও তানহা তাসনিয়া।
ছবিটির প্রযোজক জাহিদ হাসান অভি গতকাল সোমবার দুপুরে বলেন, ‘২২ ডিসেম্বর ‘‘ভালো থেকো’’ ছবির মুক্তি স্থগিত করা হয়েছে।’ প্রযোজক অভি বলেন, ‘বছরের শেষ দিকে ছবির ব্যবসা ভালো যায় না। তাছাড়া হল মালিকরা চাচ্ছেন এখন যেন ছবিটি মুক্তি না দেই। সেজন্য মুক্তির তারিখ আপাতত স্থগিত করেছি।’
আগামী বছরের প্রথমদিকে ‘ভালো থেকো’ মুক্তি দেয়া হবে। শিগগির নতুন করে মুক্তির তারিখ চূড়ান্তভাবে জানাবেন প্রযোজক অভি। ‘ভালো থেকো’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। এই চিত্রনায়িকা বলেন, ‘ভালো থেকো’ মুক্তি পাবে না ২২ ডিসেম্বর। আগামী বছর নাকি মুক্তি পাবে। আমি এমনটাই শুনেছি।’
ছবির পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘সিনেমা বানানোর দায়িত্ব পরিচালকের, মুক্তির বিষয়টি প্রযোজকের ব্যাপার। প্রথমে শুনেছিলাম ঈদে মুক্তি পাবে ‘ভালো থেকো’। পরে জানানো হয় ঈদে নয়, ২২ ডিসেম্বর মুক্তি পাবে। কিন্তু এখন জেনেছি ওই তারিখে মুক্তি দেয়া হবে না। আগামী বছর মুক্তি দেয়া হবে।’
শুভ-তানহা ছাড়াও ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, আসিফ ইমরোজ, তানিন সুবাহ, রেবেকা প্রমুখ। গেল বছর ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু হয়। ‘ভালো থেকো’র সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভী।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment