rongginnbd
Thursday, March 15, 2018
‘শ্রীদেবীর সাথে জাহ্নবীর তুলনা ঠিক নয়’
রঙিন ডেস্ক:
হিন্দি সিনেমার নৃত্য-পরিচালক ফারাহ খানের সঙ্গে শ্রীদেবীর কোরিওগ্রাফির একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে গিয়ে এখন প্রয়াত অভিনেত্রীর কন্যা জাহ্নবীকে তার প্রথম ছবি ‘ধাড়াক’-এ কোরিওগ্রাফি করাচ্ছেন ফারহা।
এ প্রসঙ্গে ফারহার মত, জাহ্নবী বা তার মতো নবাগতদের সঙ্গে শ্রীদেবীর তুলনা টানা ঠিক নয়।
শ্রীদেবী-ফারাহ খান। ছবি- সংগৃহীত
ফারাহ বলেন, জাহ্নবী ভীষণই ভালো মেয়ে। সে একজন ভালো ডান্সারও। ও ভীষণ দ্রুত যে কোনো ডান্সকে আয়ত্ব করতে পারে। তবে এখনই মায়ের সঙ্গে জাহ্নবীর তুলনা টানা ঠিক নয়।
বলিউডের ‘চাঁদনি’ সম্পর্কে ফারহা বলেন, আমি শ্রীদেবীকে ভীষণ ভালোবাসতাম। আমার কেরিয়ারের শুরুতে তিনি আমাকে প্রচুর সাহায্য করেছিলেন।
জাহ্নবী ও ঈশানের সাথে ফারাহ খান। ছবি- সংগৃহীত
শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর ‘ধাড়াক’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন। ‘ধাড়াক’ ছবিটি মারাঠি ছবি ‘সৈরাট’-এর হিন্দি ভার্সান। ছবির পরিচালক করণ জোহর। ফারাহ খান মূল ছবির ঝিঙ্গাট গানকে নতুন রূপে দেখিয়েছেন। ছবির প্রধান ভূমিকায় রয়েছেন জাহ্নবী কাপুর এবং শাহিদ কাপুরের ভাই ঈশান খাট্টর।
প্রসঙ্গত, সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়ে জাহ্নবীর ‘ধাড়াক’ ছবির শুটিংয়ের কিছু স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে- শাড়ি পরে শুটিং করছেন তিনি। ছবিগুলো দেখে অনেকেই জাহ্নবীর মাঝে শ্রীদেবীর প্রতিচ্ছবি খুঁজছেন। অনেকেই মন্তব্য করছেন শাড়ি পরা জানভিকে ঠিক যেনো তার মায়ের মতো দেখাচ্ছে। সূত্র: এবিপি আনন্দ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment