Thursday, March 15, 2018

‘মুখ খুললে ক্যারিয়ার শেষ’

রঙিন ডেস্ক: ‘কাস্টিং কাউচ’ বলিউড ইন্ডাস্ট্রির নির্মম বাস্তবতা। এ কথা প্রকাশ্যে স্বীকার করে নেন অনেক তারকা শিল্পী। কেউ বা আবার লুকিয়ে রাখতে চান। বলিউডে ‘কাস্টিং কাউচ’ বা অভিনয় প্রস্তাবের বিনিময়ে যৌন সুবিধা ভোগ করার বিষয় নিয়ে এর আগে মুখ খুলেছেন অনেকে। এবার এ বিষয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ইলিয়ানা ডি ক্রুজ। তার অভিযোগ, কাস্টিং কাউচ নিয়ে যদি মুখ খোলা হয়, তাহলে ক্যারিয়ার শেষ।
সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাকে হয়ত ভীতু মনে করতে পারেন। তবু আমি বলব কাস্টিং কাউচ নিয়ে যদি মুখ খোলা হয়, তাহলে ক্যারিয়ার শেষ।’ তিনি আরো জানান, বছর কয়েক আগে এক অভিনেত্রী তার কাছে এসে বলেছিলেন যে তার প্রযোজক তাকে হেনস্থা করছে। ইলিয়ানা তাকে বুঝিয়ে দেন যে, সবার সঙ্গেই এমনটা হয়। এগিয়ে যেতে গেলে এভাবেই চলতে হবে।

No comments:

Post a Comment