Sunday, March 11, 2018

গোপিতের অস্থিরতার কারণ খুঁজছে গোমতি!

রঙিন ডেস্ক: চোখ বুজলেই শুধু গুলির শব্দ, হাহাকার আর মায়ের মৃত্যুর দৃশ্য চোখে ভাসে গোপিতের। গোপালের গো আর নাপিতের পিত মিলিয়ে তিন গ্রামের সবাই গোপালকে গোপিত বলে। এদিকে গ্রামের তোরাবকে দেখে অস্থির হয়ে ওঠে গোপিত। গোপিত এর বউ গোমতি। নদীর নামে নাম। নদীর মতও সে। স্বামীর অস্থিরতার কারণ খুঁজে বের করার চেষ্টা করে সে। তবে তল খুঁজে পায়না স্বামীর চিন্তার। আচ্ছা ৭১-এর মুক্তিযুদ্ধে তোরাবের কী কোনো ভূমিকা ছিল? কী ভূমিকা ছিল?
গোপিতের চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং গোমতির চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। তোরাবের ভূমিকায় অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ। গোপিত চরিত্রে অভিনয় প্রসঙ্গে জয়ন্ত চট্টোপাধ্যায় চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘৭১ মানে ৩০ লাখ শহীদের আত্মদানের ইতিহাস। এই শহীদেরা সারা বাংলাদেশের ঘাসে রক্তলাল হয়ে মিশে আছে। যে হারিয়েছে সেই শুধু বোঝে হারানোর কষ্ট। সে একজন নাপিত হলেও বুকে জমিয়ে রাখে খুনীদের প্রতি তীব্র ঘৃণা কিংবা প্রতিশোধের আকাঙ্খা।’

No comments:

Post a Comment