রঙিন ডেস্ক : বিতর্কিত সিনেমা ‘পদ্মাবতী’ কবে নাগাদ
মুক্তি পাবে তা নিয়ে রয়েছেন বিস্তর জল্পনা। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এ
সিনেমাটি এখন সবার আলোচনার মূল প্রসঙ্গ। তবে শহিদ কাপুর আশা ব্যক্ত করে
জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে সিনেমাটির মুক্তির দিন ঠিক হবে। শহিদ
কাপুর ‘পদ্মাবতী’তে রাণী পদ্মীনির স্বামী রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে
অভিনয় করেছেন।
সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয় জি সিনে
অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এ সময় সিনেমাটির মুক্তি প্রসঙ্গে ভারতীয় একটি
সংবাদমাধ্যমে শহিদ কাপুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘চলতি মাসের শেষের
দিকে সিনেমাটির মুক্তির তারিখ জানাব। আমরা চাই, যতটা তাড়াতাড়ি সম্ভব
সিনেমাটি মুক্তি দিতে।’


No comments:
Post a Comment