rongginnbd
Sunday, March 11, 2018
সাড়া জাগাতে পারেনি ‘হেট স্টোরি ৪’
রঙিন ডেস্ক:
‘হেট স্টোরি’ সিরিজের সাফল্যের কথা ভেবে ‘হেট স্টোরি ৪’ বানিয়ে ফেলেছেন নির্মাতারা। গত ৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হেট স্টোরি আইভি’। ইরোটিক থ্রিলার হেট স্টোরির চতুর্থ কিস্তিতে আছেন উর্বশী রৌতেলা। বিশাল পান্ডের পরিচালনায় এতে আরো আছেন টিভি তারকা করণ ওয়াহি আর ভিভান ভাথেনা।
তবে আগের সিরিজের মতো বক্স অফিসে প্রথম দিন তেমন সাফল্য পায়নি উর্বশীর ‘হেট স্টোরি ৪’। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ রবিবার এক টুইট বার্তায় জানান, শুক্রবার এই ছবির ব্যবসা মাত্র ৩.৭৬ কোটি রুপি। শনিবার ছবিটি আয় করে ৪.১৯ কোটি রুপি। মোট আয় ৭.৯৫ কোটি রুপি।
তারান আদর্শের টুইটের স্ক্রিন সর্ট
‘হেট স্টোর ৪’ ছবিতে এক মডেলের সঙ্গে দুই ব্যবসায়ী ভাইয়ের ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হয়েছে। অধিকাংশ সমালোচনাতেই ছবিটিকে নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে। ফলে এই ছবির পক্ষে সাফল্য পাওয়া কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১২ থেকে হেট স্টোরি সিরিজ শুরু হয়েছে। প্রথম ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন পাওলি দাম। সেই ছবিটির পরিচালক ছিলেন বিবেক অগ্নিহোত্রী। ৯ কোটি বাজেটের ছবিটি ১৬.৪৩ কোটি টাকার ব্যবসা করেছিল। ২০১৪ সালে মুক্তি পায় হেট স্টোরি ২। সুরভিন চাওলা, জয় ভানুশালি ও সুশান্ত চাওলা এই ছবিতে অভিনয় করেন। ১৫ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে ৩১.০৭ কোটি টাকার ব্যবসা করে। ২০১৫ সালে মুক্তি পায় হেট স্টোরি ৩। এই ছবিতে অভিনয় করেন জারিন খান, ডেইজি শাহ, কর্ণ সিংহ গ্রোভার ও শরমন জোশী। ২০ কোটি বাজেটের ছবিটি বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করে। এবার হেট স্টোরি ৪ কেমন ব্যবসা করে, সেদিকেই চলচ্চিত্র বিশেষজ্ঞদের নজর। সূত্র: এবিপি আনন্দ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment