rongginnbd
Sunday, March 11, 2018
ইউটিউবে প্রশংসিত ‘ইয়ে নয়, বিয়ে’
রঙিন ডেস্ক:
‘মায়ের ইচ্ছে পূরণ করতে অনেকটা বাধ্য হয়েই অর্পিতাকে বিয়ে করেন অমিত। কিন্তু এর ফলাফল ভালো হয় না। বিয়ের রাতে বাসর ঘর থেকে তাদের জীবনে অশান্তি শুরু হয়। অমিতের মনে পুরনো প্রেমিকা ইরিনের স্মৃতি। যার প্রভাব পড়ে স্ত্রী অর্পিতার উপর। তবে অর্পিতাও নাছোড়বান্দা। নিজের ভালোবাসা দিয়ে অমিতের মন জয় করবেই।
একসময় সেটা পেরেও যায় অর্পিতা। অর্পিতার ভালোবাসার কাছে হার মানে অমিত। কিন্তু হঠাৎ করেই আগমন ঘটে অমিতের পূর্ব প্রেমিকা ইরিনের। অমিত আবারও ইরিনের প্রতি দুর্বল হয়ে ওঠে।’
তারপর কী হয়? তা জানতেই দেখবে হবে টেলিছবি ‘ইয়ে নয়, বিয়ে’। টেলিছবিতে অমিত চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। আর টেলিছবিতে জুটি বেঁধে রিয়াজের সঙ্গে অভিনয় করেছেন পারশা ইভানা।
মোহাইমেনুল নিয়ন রচিত নাটকটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। গত ৭ মার্চ বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হওয়ার পর টেলিছবিটি দেয়া হয় চ্যানেল আইয়ের ইউটিউবে। ইউটিউবে প্রকাশের পর রবিবার সকাল পর্যন্ত টেলিছবিটি দেখা হয় ১ লাখ ৩৪ হাজার বারের বেশি। এছাড়া ইউটিউবে বেশ প্রশংসিতও হয়েছে টেলিছবিটি। নাটকটি দেখে সবাই ইতিবাচক মন্তব্য করছেন।
শতাধিক মন্তব্যের মধ্যে নুসরাত সুচনা নামে একজন লিখেছেন- ‘অনেক ভালো একটা নাটক দেখলাম’
আয়শা রিমা লিখেছেন- ‘এই নাটক থেকে অনেক কিছু শিখতে পারলাম যেটা আমার সংসার এ কাজে আসবে’।
সাদ্দাম আজিজ লিখেছেন- ‘ইভানা আপু অসাধারন অভিনয় করছে, আপু তোমার জন্য শুভ কামনা রইলো, তুমি আরো ভালো ভালো নাটক আমাদের উপহার দেও, আই লাভ ইউ আপু, আর রিয়াজ ভাইয়া অল টাইম লাভ ইউ…’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment