rongginnbd
Sunday, March 11, 2018
বোল্ড রূপে কঙ্গনা!
রঙিন ডেস্ক:
২০০৬-এ ‘গ্যাংস্টার’ দিয়ে বলিউডে যাত্রা শুরুর পর ১১ বছর সময় পেরিয়ে গেছে কঙ্গনা কঙ্গনা রানাউতের। প্রথম সারির নায়িকাদের কাতারে থাকতে না পারলেও বলিউডের মোটামুটি ব্যস্ত অভিনেত্রীদের একজন হিসেবে নিজের জায়গা করে নিতে পেরেছেন। গ্ল্যামারাস ইমেজেও তিনি যেমন দর্শক মনে আলোড়ন তুলেছেন, তেমনি জটিল চ্যালেঞ্জিং রোলেও নিজের অভিনয় সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
তিনি আবারো প্রমাণ দিলেন তার অভিনয় দক্ষতার। গত কয়েকদিন ধরে কঙ্গনা আলোচনায় আছেন তার আসন্ন সিনেমা ‘মেন্টাল হ্যায় কেয়া’ নিয়ে। সম্প্রতি ইন্সটাগ্রামে তিনি এমনভাবে বোল্ড রূপে নিজেকে উপস্থাপন করেছেন, যা আগে কখনো করেননি। কঙ্গনাকে এমন রূপে আগে দেখা যায়নি।
‘মেন্টাল হ্যায় কেয়া’র পোস্টার সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। এতে কঙ্গনাকে খুব আলাদা দেখাচ্ছে। পোস্টারে তিনি অতি সাহসী রূপে হাজির হন। কঙ্গনা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেছেন ছবিটি। এতে দেখা যাচ্ছে, তিনি জামাকাপড়ের নামে গায়ে শুধু নেট জড়িয়ে আছেন। অর্থাৎ নেটের জামাকাপড় পড়েছেন।
‘মেন্টাল হ্যায় কেয়া’র পোস্টার। ছবি- সংগৃহীত
ভারতীয় টিভি সিরিয়াল মোঘল একতা কাপুর ও শৈলেশ আর সিং দু’জনে মিলে বানিয়েছেন মেন্টাল হ্যায় কেয়া ছবিটি। বিশেষ করে একতার নিজের ছবি হিসেবে এটা নিয়ে বেশ আগ্রহের তৈরি হয়েছে সর্বত্র। তবে স্ক্যান্ডাল কুইন কঙ্গনাও যে এই ছবির জন্য কম আগ্রহী না তা ইন্সটাগ্রামে তার ‘জালচিত্র’ প্রকাশের মাধ্যমেও ফুটে উঠেছে।
ছবিতে সহ অভিনেতা রাজকুমার রাবের সঙ্গে তাকে লিড রোলে দেখা যাবে। এর আগে তারা কুইন চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন।
‘রঙ্গুন’, ‘সিমরন’ কঙ্গনার এই দুটি ছবিই সেভাবে ভালো চলেনি। এবার অপেক্ষা ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ ছবির জন্য।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment