Sunday, March 11, 2018

সুপার হিট ‘সোনু কে টিটু কি সুইটি’

রঙিন ডেস্ক: ‘পেয়ার কা পাঁচনামা’র পর পরিচালক লাভ রঞ্জন তার তিন প্রিয় শিল্পী কার্তিক আরিয়ান, নুশরাত ভারুচা আর সানি সিংকে নিয়ে ফিরেছেন ‘সোনু কে টিটু কি সুইটি’ ফিল্মটি দিয়ে। চলচ্চিত্রটির লক্ষ্য বক্স অফিসের ব্যাপক সাফল্য নয় বরং ভালো বিষয়বস্তু দিয়ে মনোরঞ্জন। আর তাতে নির্মাতা সফলও হয়েছেন। ব্যাপক প্রশংসা তো পেয়েছেনই, সঙ্গে সন্তোষজনক বাণিজ্যিক সাফল্যও এসেছে।
এদিকে মুক্তির প্রথম সপ্তাহে হিট তকমা লেগেছে ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির গায়ে। এবার সুপার হিট তকমা পেলো ছবিটি। রবিবার ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ এক টুইট বার্তায় জানান, ‘পদ্মাবত’ ও ‘প্যাডম্যান’ সিনেমার পর ২০১৮ সালে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয়ের ছবি ‘সোনু কে টিটু কি সুইটি’। ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৮২.১০ কোটি রুপি।

No comments:

Post a Comment