Friday, March 16, 2018

আইনি জটিলতায় ‘মুন্ডিয়া’

কারণ‘মুন্ডিয়া’ গানটি ১৯৯৬ সালের একই নামের একটি পাঞ্জাবি গানের রিমেক। গানটির সুরকার চিরঞ্জিৎ সিং মাকার এবং গায়ক লাভ জানজুয়া। তবে বিশ্বব্যাপী গানটি সাড়া ফেলে যখন ব্রিটিশ-পাঞ্জাবি শিল্পী রাজিন্দ্রার সিং রাই এর ভাংড়া সংস্করণ তৈরি করেন। এরপর চিরঞ্জিৎ ও লাভ মিলে গানটির স্বত্বাধিকার নিজেদের করে নেন এবং জানান, লিখিত কোনো অনুমতি ব্যতীত কেউ গানটির কোনো সংস্করণ তৈরি করতে পারবে না, এমনকি সেটি অন্য কোনো ভাষাতেও নয়।
কিন্তু বাঘি-টু সিনেমার গানটি দেখার পর চমকে যান চিরঞ্জিৎ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, “কল্পনা করতে পারেন আমি কতটা আশ্চর্য হয়েছি যখন আমি পাঞ্জাবে আমার বাড়িতে বসে দেখছিলাম টিভিতে ‘মুন্ডিয়া’ গানের হিন্দি সংস্করণ বাজছে। প্রথম দুই লাইন ও শেষের অংশটুকু পরিবর্তন করা হয়েছে কিন্তু তারপরও এটি আমাদের গান।”

No comments:

Post a Comment