rongginnbd
Friday, March 16, 2018
বাপ্পা-কোনালের নতুন গান (ভিডিও)
রঙিন ডেস্ক :
বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনালের নতুন গান ‘ঘুম জড়ানো’। প্রেমের অসাধারণ কথা নিয়ে তৈরি হয়েছে গানটা। সেই গানটাকে আবার পর্দায় উঠিয়ে আনলেন ভিকি জাহেদ।
দেশের অন্যতম সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে সম্প্রতি গানটির ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউবে। এতে মডেল হয়েছেন চলতি প্রজন্মের অন্যতম দুই মডেল তাসনুভা তিশা ও আযহার সাইনি। ভিডিওতে দু’জনার দাম্পত্য প্রেম-অভিমান সত্যিই দেখার মতো। সঙ্গে দেখা মিলেছে কণ্ঠশিল্পী কোনালকেও।
ভিডিওটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘গান তো অনেক গাই কিন্তু সবসময় তৃপ্তি পাই না। এটি তেমনই একটি গান যেটি গেয়ে তৃপ্তি পেয়েছি। মনে হয়েছে এই গানটি আমার জন্যই তৈরি হয়েছে। আর ভিডিওটি দেখার পরে প্রাণটা জুড়ালো।’
এদিকে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করি একটা মৌলিক গল্প দর্শকদের কাছে পৌঁছাতে। আর সেই গল্পটি তৈরি করি অডিও গানটির ওপর ভর করে। এই গানটি অসাধারণ লেগেছে বলেই এর গল্পটাও ভালো দাঁড়িয়েছে। তাসনুভা-আযহার দু’জনেই গল্পটিতে মিশে গেছেন। আশা করছি সবার ভালো লাগবে।’
শরীফ আল দীনের কথায়, নাজির মাহমুদের মেলোডি সুরে ‘ঘুম জড়ানো’ গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment