rongginnbd
Friday, March 16, 2018
চয়নের জন্য গাইতে চান হাবিব
রঙিন ডেস্ক :
রাজশাহীর শিক্ষার্থী চয়ন মরণের সঙ্গে পাঞ্জা লড়ছেন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে। এ বছর তার এসএসসি পরীক্ষা দেয়া কথা ছিলো। কিন্তু জীবনঘাতী রোগ লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ায় পরীক্ষা দেয়া হলো না। সেই চয়নের জন্যই গান গাইতে চান দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
এ রোগের সবচেয়ে ব্যয়বহুল ও কষ্টকর ধাপ হলো বোন-ম্যারো ট্রান্সপ্লান্ট! আর এটি নেওয়া হবে তার ৯ বছর বয়সী ছোট বোনের কাছ থেকে। এসব কথা জানতে পেরে মানসিক ও অর্থনৈতিকভাবে বিধ্বস্ত চয়নের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
পরে হাবিবের সঙ্গে যুক্ত হয়েছে ব্যান্ড ফিডব্যাক, বাউলা ও গায়ক সুজন আরিফ। তারা সবাই মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি কনসার্টের আয়োজন করেছেন।
আগামী ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়টির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে হবে কনসার্টটি।
চয়নের মামা গীতিকার গুঞ্জন রহমান বলেন, ‘চয়নের এ অবস্থার কথা জানার পর হাবিব ওয়াহিদই প্রথম কনসার্ট আয়োজনের পরামর্শ দেন। বলেন, আমি যেহেতু শিল্পী, চয়নের জন্য গান তো গাইতে পারবো! আপনি একটা কনসার্ট আয়োজন করেন, আমি আমার দল নিয়ে গান গাইবো। এরপর ফিডব্যাক ব্যান্ডের ফোয়াদ নাসের ভাই এককথায় রাজি হয়ে যান। সঙ্গে আমি বাউলা ব্যান্ড ও সুজন আরিফকে যুক্ত করি।’
কনসার্টটিতে চার ধরনের মূল্যমানের টিকিট বিক্রি করা হচ্ছে। মূল্য হলো ২ হাজার, ১ হাজার, পাঁচ ও তিনশ’ টাকা। আগামী ১৬ মার্চ (শুক্রবার) থেকে অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment