rongginnbd
Friday, March 16, 2018
২৪ মার্চ তারিনের ‘ইন্টারভিউ’
রঙিন ডেস্ক:
সত্য ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ইন্টারভিউ’। নাটকে ৬০ বছর বয়সী সায়মা আহমেদের চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান।
আবুল কালাম আজাদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন মাসুদ চৌধুরী। আগামী ২৪ মার্চ রাত ৯টা ৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নাটকটি প্রচার করা হবে।
নাটকের গল্পে দেখা যাবে- ‘১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার ক্যাপ্টেন আজিজের কাছে ধর্ষিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রী সায়মা আহমেদ। তবে দীর্ঘদিন এই ঘটনা আড়ালে রাখেন তিনি। একটি বইয়ের সূত্র ধরে সায়মাকে খুঁজে বের করেন বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ সাংবাদিক অগ্নি। এরপর ৬০ বছর বয়সী সায়মা সাংবাদিকের কাছে সেদিনের অপ্রীতিকর ঘটনার বর্ণনা দিয়ে ইন্টারভিউ দেন।’
ছবি- সংগৃহীত
‘ইন্টারভিউ’তে সায়মা আহমেদের চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান। এছাড়াও ক্যাপ্টেন এজাজের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তানভির ও সাংবাদিক অগ্নির চরিত্রে অভিনেত্রী সানজিদা প্রীতি। এতে আরো অভিনয় করেছেন আল মামুন ও পারভিন মাহবুবা।
নাটকটি প্রসঙ্গে পরিচালক মাসুদ বলেন, ‘সত্য ঘটনাকে উপজীব্য করে ‘ইন্টারভিউ’ নাটকটি নির্মিত হয়েছে। এতে ২৫ মার্চ কালোরাতে ধর্ষিত এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঘটনা দর্শক দেখতে পাবেন’।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment