Friday, March 16, 2018

‘বিজলী’ আসছে ১৩ এপ্রিল

ববস্টার ফিল্মস থেকে নির্মিত ‘বিজলী’ সিনেমার প্রযোজক নায়িকা ববি নিজেই। এতে সুপার ওম্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়িকা ববিকে। ছবিতে ববির নায়ক ওপার বাংলার রণবীর। ‘বিজলী’তে ববি-রণবীর ছাড়াও অভিনয় করেছেন কলকাতার শতাব্দী রায়। তিনি এই ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশে শতাব্দী অভিনীত ছবি মুক্তি পেতে যাচ্ছে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, আহমেদ রুবেল ও শিমুল খান। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।

No comments:

Post a Comment