rongginnbd
Wednesday, December 13, 2017
কাল শুরু হচ্ছে টি-টেন টুর্নামেন্ট
রঙিন ডেস্ক :
আগামীকাল বৃহস্পতিবার টি-টোয়েন্টি ফরম্যাটের চেয়ে অর্ধেক ওভারের টুর্নামেন্ট ‘টি-১০ ক্রিকেট’। আগামীকাল ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সবগুলো খেলাই হবে আরব আমিরাতের শারজায়। ১০ ওভারের এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটারকে।
আসন্ন এই প্রতিযোগিতাটির নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও পেসার মোস্তাফিজুর রহমান দল পেয়েছেন। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান খেলবেন বেঙ্গল টাইগার্স-এর হয়ে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কেরালা কিংস-এ ও তামিম ইকবালকে খেলতে দেখা যাবে পাখতুন দলে।
৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটি। আসরের দলগুলো হচ্ছে যথাক্রমে টিম শ্রীলঙ্কা ক্রিকেট, বেঙ্গল টাইগার্স, কেরালা কিংস, পাঞ্জাবি লিজেন্ডস, মারাঠা অ্যারাবিয়ান্স এবং পাখতুনসে। ১০০ ক্রিকেটারের অংশগ্রহণে ৬ দলে বিভাজনের মাধ্যমে পরিচালিত হবে এই ক্রিকেট টুর্নামেন্ট।
প্রতিযোগিতাটিতে আইকন ক্রিকেটার হিসেবে ছিলেন শোয়েব মালিক, ইয়ন মরগান, রমিজ শাহজাদ ও ভারতের বীরেন্দ্র শেবাগ।
এছাড়া শুভেচ্ছা দূত হিসেবে থাকছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ভারতের বীরেন্দর শেবাগ ও পাকিস্তানের শহিদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এই টুর্নামেন্টে খেলতেও দেখা যাবে তাদের।
উল্লেখ্য, ফুটবলের মতো টি-১০ খেলা শেষ হয়ে যাবে ৯০ মিনিটেই। অর্থাৎ ১০ ওভার শেষ করতে হবে ৪৫ মিনিটে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment