rongginnbd
Saturday, December 23, 2017
মামলায় জড়াতে পারেন সালমান!
রঙিন ডেস্ক :
আবারো মামলায় জড়াতে যাচ্ছেন সালমান খান।তবে শুধু সালমানই নন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির নামও উল্লেখ আছে মামলাতে। ‘টাইগার জিন্দা হ্যায়’র প্রচারে গিয়ে একটি সম্প্রদায় সম্পর্কে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহার করেছেন। এ খবর আসতেই বিক্ষোভ ছড়াতে থাকে। যার জেরে রাজস্থানের একাংশে ‘সুপার ফ্লপ’ ‘টাইগার জিন্দা হ্যায়’। সালমানের বিরুদ্ধে অভিযোগ, একটি টিভির অনুষ্ঠানে তফসিলি জাতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন তিনি।
দিল্লির সাফাই কর্মচারী কমিশনের চেয়ারম্যান হারনাম সিংহ ‘জাতীয় তফসিলি জাতি ও উপজাতি কমিশন’ (এনসিএসসি)-এ অভিযোগ দায়ের করেন, ওই শো তে গিয়ে বাল্মিকী সম্প্রদায়ের মানুষদের সম্পর্কে ‘আপত্তিকর’ ভাষায় কথা বলেন, ‘অপমান’ করেন সালমান ও শিল্পা। এনসিএসসি নোটিস ধরিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাতে। চিঠি দেওয়া হয়েছে দিল্লি ও মুম্বই পুলিশকেও।
জানানো হয়েছে, নোটিস পাওয়ার এক সপ্তাহের মধ্যে তফসিলি জাতি ও উপজাতি আইনে (অত্যাচার রোধ) ব্যবস্থা নিতে হবে। এনসিএসসির ডিরেক্টর কৌশল কুমার বলেন, রিপোর্টে তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার রোধ আইন, ২০১৫ ও বিধি, ২০১৬-তে কী পদক্ষেপ করা হচ্ছে, তা বিশদ জানাতে হবে। এ দিন রাজস্থানের একাধিক প্রেক্ষাগৃহে বিক্ষোভ চলে। কোথাও কোথাও সিনেমা হলের ছাদে উঠে ছবির ব্যানার ফেলে দেন জনতা। পরে বিকানের ও কোটাতেও বিক্ষোভ দেখাতে থাকেন মানুষ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment