rongginnbd
Tuesday, December 26, 2017
মসুর ডালের ফেসপ্যাক
রঙিন ডেস্ক :
মসুর ডালে থাকা প্রোটিন এবং অন্যান্য উপকারি উপাদান যখন স্কিনে প্রবেশ করে, তখন স্কিন টোন বদলে যেতে শুরু করে। সেই সঙ্গে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। তাই আজ মসুর ডাল লাগিয়ে কিভাবে নানা ধরনের ফেসপ্যাক বানাতে হয়, সে সম্পর্কে জেনে নিন-
মসুর ডাল দিয়ে ফেসপ্যাক বানাতে গেলে প্রথমে ডালটি গুঁড়ো করে পাউডার বানিয়ে নিতে হবে। তারপর সেই পাইডারের সঙ্গে মেলাতে হবে অন্যান্য উপাদান।
১. মসুর ডাল এবং মধু:
আপনার ত্বক কি খুব ড্রাই। সেই সঙ্গে বলি রেখাও দেখা দিতে শুরু করেছে নাকি? তাহলে আর সময় নষ্ট না করে মসুর ডালের পাউডারের সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে নিয়ে নিয়মিত মুখে লাগাতে শুরু করুন। তাহলেই দেখবেন ধীরে ধীরে বলি রেখা কমতে শুরু করেছে। সেই সঙ্গে ত্বকের ড্রাইনেসও কমে যাবে। এক্ষেত্রে প্রথমে ১ চা চামচ মসুর ডাল পাউডারের সঙ্গে ১ চা চামচ মধু মেশাতে হবে। এরপর ভাল করে দুটি উপাদান মিশিয়ে নিয়ে মিশ্রনটি মুখে লাগাতে হবে। ১৫ মিনিট পেস্টটি মুখে ঘষার পর হালকা গরম পানি দিয়ে মুখটা দুয়ে নিলেই দেখুন ত্বকের জেল্লা!
২. মসুর ডাল, বেসন এবং দই:
ত্বকের সৌন্দর্য বাড়াতে বেসন এবং দইয়ের কোনোও বিকল্প নেই বললেই চলে। তার ওপর যদি এই মিশ্রনে অল্প করে মসুর ডাল মিশিয়ে দিতে পারেন, তাহলে তে কথাই নেই! কারণ এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে বানানো পেস্টটি এত মাত্রায় পুষ্টিকর উপাদানে ভরপুর হয় যে ত্বক সুন্দর হয়ে উঠতে সময়ই লাগে না। এই পেস্টটি বানাতে প্রথমে ১ চা চামচ মসুর ডাল পাউডারের সঙ্গে সম পরিমাণ বেসন এবং দই মেশাতে হবে। সঙ্গে যোগ করতে পারেন অল্প করে হলুদও। এবার সবকটি উপাদান ভাল করে মিশিয়ে মুখে লাগাতে হবে। কিছু সময় অপেক্ষা করার পর মুখ ধুয়ে নিতে হবে।
৩. মসুর ডাল এবং গাঁদা ফুল:
পরিমাণ মতো মসুর ডাল পাউডারের সঙ্গে সম পরিমাণ গাঁদা ফুল মিশিয়ে ভাল করে বেটে নিয়ে এই পেস্টটি বানাতে হবে। তারপর সেটি কম করে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলতে হবে। প্রসঙ্গত, ড্রাই স্কিনের সমস্যা দূর করার পাশাপাশি ব্রণর প্রকোপ কমাতে এবং ত্বককে নরম তুলতুলে করে তুলতেও এই ফেস মাস্কটি বিশেষ ভূমিকা পালন করে থাকে।
৪. মসুর ডাল আর দুধ:
ত্বকের উপরিঅংশে জমে থাকা মৃত কোষের স্থর সরিয়ে স্কিনকে প্রাণবন্ত করে তুলতে এই ফেসপ্যাকটির কোনও বিকল্প হয় না বললেই চলে। এক্ষেত্রে সপ্তাহে দুবার পরিমাণ মতো মসুর ডালের পাউডারের সঙ্গে অল্প করে দুধ মিশিয়ে যদি মুখে লাগানো যায়, তাহলে ত্বকের সৌন্দর্য হারিয়ে ফেলা বা স্কিন বুড়িয়ে যাওয়ার মতো দুশ্চিন্তা একেবারে দূরে পালায়।
৫. মুখের চুল পরিষ্কার করে:অনেক নারীই আছেন যাদের মুখে অযাচিত চুল থাকে। এমন সমস্যা থেকে নিস্তার পেতে ১ চামচ মসুর ডাল পাউডারের সঙ্গে ১ চামচ চালের পাউডার মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। সঙ্গে যোগ করতে হবে ১ চামচ দুধ এবং বাদাম তেল। সবকটি উপাদান মেশানোর পর মিশ্রনটি মুখে লাগিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment