Tuesday, December 26, 2017

শিশুর পেটে গ্যাস হলে


নিরাময় পদ্ধতি :দুধ খাওয়ানোর সময় শিশুর মাথা ওপরের দিকে ধরে রাখুন।কান্না করলে আপনার নবজাতক শিশুকে দৃঢ়ভাবে কাপড়ে জড়িয়ে ধরুন। এই উষ্ণতায় সে আরামদায়ক অনুভব করবে।শিশুকে কোলে নিয়ে ধীরে ধীরে দোলাতে থাকুন।গোসলের আগে প্রতিবার শিশুর শরীর ভালোভাবে তেল দিয়ে মালিস করুন। এতে শিশুর শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং গ্যাস জমতে দিবে না।পেটে গ্যাস জমেছে বুঝতে পারলে তাকে খাটে শুইয়ে ব্যায়াম করান। তার দুই পা ধরে পেটের কাছে নিয়ে কিছুক্ষণ ধরে রাখুন যাতে পেটে চাপ পড়ে। আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। এছাড়া এয়ার সাইক্লিং করাতে পারেন। এভাবে ব্যায়াম করালে তাদের পেটে চাপ পড়বে এবং জমে থাকা গ্যাস বের হয়ে যায়।শিশুকে দুধ বা বাড়তি খাবার খাওয়ানোর পর তাকে ঘাড়ে কাত করে নিয়ে ঢেকুর তুলন।অতিরিক্ত কান্না করলে, বমি করলে বা রক্তপাত হলে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ওষুধ দিবেন না।

No comments:

Post a Comment