Thursday, January 4, 2018

সঙ্গী দূরে থাকলে যা করবেন

রঙিন ডেস্ক : আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার কাছ থেকে অনেক দূরে থাকে, সেক্ষেত্রে দুজনই মনকষ্টে ভোগেন। তাছাড়া আমাদের বিশ্বাস ‘চোখের আঁড়াল হলেই মনের আঁড়াল হয়’। সে ভাবনায় সম্পর্ক চালিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয় দু’জনের জন্যই। কিন্তু মন থেকে ভালবেসে থাকলে কাছের মানুষটি যত দূরেই থাকুক না কেন, কিছু বিষয় থাকে যা মেনে চললে সম্পর্ক টিকিয়ে রাখা খুব সহজ।
দুজনেই এই সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হন:
প্রথমেই আপানাদের এই সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হওয়া জরুরী, কারণ যদি সম্পর্কটা হয়ে থাকে মজা করার জন্য, নিজেদের মধ্যে কোন পরবর্তী প্ল্যান থেকে না থাকে, তখন কষ্ট করে এই সম্পর্ক না রাখাই ভালো। কিন্তু আপনাদের মধ্যে যদি ভালোবাসা থাকে এবং ইচ্ছা আছে এই সম্পর্কটাকে স্থায়ী করার, সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারে দুজন নিশ্চিত হয়ে নিন।
ঈর্ষা করা থেকে বিরত থাকুন:
এই ঈর্ষা করার ব্যাপারটা সবার মধ্যেই চলে আসে। আর সঙ্গী যখন অনেক দূরে, সেক্ষেত্রে এই রকম সমস্যা হওয়াটাই স্বাভাবিক। ধরুন, আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছেন বা সবাই মিলে খুব মজা করছেন। তখন আপনার সঙ্গীর খারাপ লাগতেই পারে। কারণ সে আপনার সাথে নেই, সে আরও ভাবতে পারে আপনি তাকে ভুলে গেছেন , তাকে আপনি মিস করছেন না। তাই তাকে বলুন আপনি তাকে ভালবাসেন , তাকে আপনি মিস করছেন।


No comments:

Post a Comment