Thursday, January 4, 2018

সুস্বাদু দই কারি রেসিপি

উপকরণ
বেসন ১ কাপ (পাকোড়ার জন্য)
দই ১ বা ১/২ কাপ
শুকনা মরিচ ৩-৪টি
মেথি ১/২ চা চামচ
গরম মসলা ১/২ চা চামচ
হলুদ গুড়াঁ ১/২ চা চামচ
মরিচ গুড়াঁ ১/৪ চা চামচ
টালা ধনে + জিরা গুড়াঁ ২ চা চামচ
পেঁয়াজ কুচি ১টি
কাচাঁ মরিচ কুচি ২টি
ধনেপাতা বা পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ
সরিষার তেল পাকোড়া ভাজার জন্য
ঘি ২ টেবিল চামচ
আস্ত সরিষা ১/২ চা চামচ
লবণ পরিমাণ মতো
পানি ৩ কাপ
এখন একটি বড় বাটিতে দই, তিন কাপ পানি, দুই টেবিল চামচ বেসন, অল্প মরিচ গুঁড়া ও গরম মসলা দিয়ে ভালো করে ফেটাতে হবে। এবার মিশ্রণটি ছেকে নিতে হবে। এরপর পাতিলে পাকোড়া ভাজার তেল থেকে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে গরম করে শুকনা মরিচ দিয়ে ভাজুন নেড়ে। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে মেথি, ধনে জিরা গুঁড়া, কারিপাতা দিয়ে নাড়তে হবে। এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও হলুদ গুঁড়া দিয়ে ভাজুন। মসলা ভাজা হলে বেসন দই ঢেলে দিয়ে নেড়ে সব মেশান।

No comments:

Post a Comment