Thursday, January 4, 2018

‘গহীন বালুচর’এর প্রশংসা করছে দর্শকরা

রঙিন ডেস্ক : বছর শেষের শুক্রবার (২৯ ডিসেম্বর) সারা দেশে মুক্তি পেয়েছে নির্মাতা বদরুল আনাম সৌদের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’। গ্রামের প্রেমকাহিনী, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প, সম্পত্তির বিরোধ নিয়ে তৈরি হয়েছে সরকারী অনুদান প্রাপ্ত এই ছবির গল্প। মুক্তির প্রথম দিনেই দর্শকের কাছে প্রশংসিত হয়েছে ছবির গল্প এবং কলাকুশলীদের অভিনয়। ছবিটির প্রচারণায় বর্তমানে নির্মাতা তার টিমসহ ঘুরছেন দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহগুলোতে। ঢাকার বাইরে থেকেই তিনি ‘গহীন বালুচর’-এর দর্শক প্রতিক্রিয়া জানিয়েছেন গণমাধ্যমে।

ঢাকার বাইরের দর্শকদের প্রতিক্রিয়া সম্পর্কে সৌদ জানান, নির্মাতা হিসেবে আমার সবচেয়ে বড় সাকসেস হচ্ছে, আমি একজন দর্শকও পাইনি যে তিনি গহীন বালুচর দেখার পর অপছন্দ করেছেন। হলে লোক হলো কি হলো না এই হিসেবের চেয়ে আমি ফ্যাক্ট মনে করছি, গহীন বালুচর দেখতে আসা নব্বই ভাগ মানুষ ছবিটির প্রশংসা করেছেন। পছন্দ করেছেন। কেউ মন্দ বলেনি। আমি প্রতিদিনই কোনো না কোনো হলে যাচ্ছি, গিয়ে দর্শকের পেছনে গিয়ে দাঁড়াই। চুপ করে সিনেমাটা দেখি, মানুষের রিয়েকশান দেখি। দর্শক এতো মুগ্ধ হয়ে সিনেমাটা দেখছে দেখে অনুপ্রাণিত হচ্ছি।

No comments:

Post a Comment