rongginnbd
Thursday, January 4, 2018
‘লাক্স সুপারস্টার’-এ ডিজিটাল নিবন্ধন
রঙিন ডেস্ক :
চার বছর পর আবারো শুরু হচ্ছে লাক্স-চ্যানেল আইয়ের সুন্দরী প্রতিযোগিতা। মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিস্তারিত। এবারের আয়োজনের নাম রাখা হয়েছে ‘লাক্স সুপারস্টার’। পাশাপাশি প্রথমবারের মতো ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে এ প্রতিযোগিতার নিবন্ধন করা হচ্ছে বলে জানান আয়োজকরা। এবারের লাক্স সুন্দরী প্রতিযোগিতার থিম- ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’।
এই সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে এবারের লাক্স সুন্দরী প্রতিযোগিতার প্রক্রিয়াও হবে ডিজিটালভাবে। বলা হয়, লাক্স বাংলাদেশ-এর ফেসবুকে পেজ https://www.facebook.com/LuxBangladesh/ অথবা ওয়েবসাইট www.luxsuperstar.com এ গিয়ে খুব সহজে নিয়মাবলী মেনে সম্পন্ন করা যাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
এসময় প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হেড অব পারসোনাল কেয়ার নাফিস আনোয়ার, ইউনিলিভারের স্কিন ক্লিনজিংয়ের হেড নাদিয়া তাবাসসুম, আরিফিন শুভ, তাহসান, বিদ্যা সিনহা মিম, সাদিয়া সাঈদসহ বিগত আসরের কয়েকজন লাক্স তারকা।
এবারের আয়োজনের প্রধান বিচারক হিসেবে থাকছে সাদিয়া ইসলাম মৌ, তাহসান ও আরিফিন শুভ।
জানানো হয়, ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী পাবেন একটি নতুন গাড়ি ও পাঁচ লাখ টাকা। পাশাপাশি তিনি ইউনিলিভারের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করবেন।
এছাড়াও দেশের শীর্ষস্থানীয় বিউটি ম্যাগাজিনের কাভার মডেল, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্স, ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ও চ্যানেল আইয়ের নাটকে কাজের সুযোগ পাবেন।
প্রথম রানারআপের জন্য ৪ লাখ টাকা ও দ্বিতীয় রানারআপের জন্য ৩ লাখ টাকার পুরস্কার থাকছে। এছাড়াও সেরা ১০ সুন্দরী প্রতিযোগীর পোর্টফলিও তৈরি করবেন দেশের নামকরা ফটোগ্রাফাররা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment