Thursday, January 4, 2018

‘যদি একদিন’-এ রাইসাকে নিয়ে চমক!

রঙিন ডেস্ক : এরমধ্যেই মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তার নতুন ছবি ‘যদি একদিন’-এ অভিনয়ের জন্য শিল্পীদের নাম একটু একটু করে বলতে শুরু করেছেন। প্রথমেই জানিয়েছেন তাহসানের নাম। এরপর চমক দেখালেন এই ছবির অন্যতম চরিত্রে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমানের নাম দিয়ে। তবে চমক এখনও বাকি। নায়িকা কে হচ্ছেন সে বিষয়ে রয়েছে আরো চমক।
সাইকেল চালানো শিখছে- এমন এক শিশুর ছবি দিয়ে রাজ জানালেন, ‘‘ওর নাম রাইসা। সে তাহসান-তাসকিনের সঙ্গে অভিনয় করবে। চরিত্রের নাম রূপকথা। ধরে নিন, এই ছবির প্রধান চরিত্র এটাই। আমি মনে করি ছবিটি মুক্তির পর এই চরিত্রটিই প্রধান চমক হয়ে ধরা দেবে দর্শকদের কাছে।’’
‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম; ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত); ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।



No comments:

Post a Comment