Thursday, January 4, 2018

‘বাহুবলী’র মতো আর সময় দেবো না!

রঙিন ডেস্ক : ভারতের সাড়া জাগানো সিনেমা প্রভাস অভিনীত ‘বাহুবলী’। ২০১৫ সালে মুক্তি পাওয়া এ সিনেমার দ্বিতীয় খন্ড মুক্তি পায় ২ বছর পর। দর্শকমুগ্ধ এবং আলোচিত এ সিনমাটি বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। আর সিনেমার নাম ধরেই বাহুবলি খ্যাত নায়ক প্রভাসের জনপ্রিয়তাও তুঙ্গে উঠেছে। কিন্তু সেই বাহুবলীর মতো আর কোনো সিনেমায় এতটা সময় দিয়ে কাজ করবেন না বলে জানিয়ে দিলেন এ নায়ক।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রভাস বলেন, ‘অভিনয়শিল্পীদের সময় অনেক অল্প। আমাদের ব্যক্তিগত জীবনও রয়েছে। এখন কোনো সিনেমার জন্য পাঁচ বছর সময় দেব না। যদিও দিই তাহলে একই সঙ্গে অন্য কাজ করব কারণ বয়সটাও একটা ব্যাপার। এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে না।’

No comments:

Post a Comment