Thursday, January 4, 2018

নেপাল চলচ্চিত্র উৎসবে ‘অঙ্গজ’ ও ‘পোস্ট মাস্টার’

রঙিন ডেস্ক : নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিযোগিতা পর্বে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অঙ্গজ’ ও ‘পোস্ট মাস্টার’ স্থান পেয়েছে।তামান্না সেতুর গল্প এবং খন্দকার সুমনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অঙ্গজ’।সুপিন বর্মনের পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্ট মাস্টার’।
উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, ইরাক, ইরান, কাজাখস্তান, সিরিয়া, চিলি, জার্মানি, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, ফ্রান্স, রাশিয়া, গ্রিস, চায়না, চেক প্রজাতন্ত্র, ব্রাজিল, ইতালি, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ফিলিপাইন, জর্জিয়া, সুইজারল্যান্ড, ক্রোশিয়া, সার্বিয়া, মিশরের নির্মাতাদের চলচ্চিত্র স্থান পেয়েছে।

No comments:

Post a Comment